রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম

আপনারা আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

আপনারা আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (হাতি মার্কা) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থনে নির্বাচনী বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলার কাশিপুর হাটখোলা মাঠে বিশাল উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক নাজির হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। জনসভায় হাতি মার্কার সমর্থনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই নির্বাচনে আপনাদের প্রার্থী। আমাকে যদি আপনারা জয়ী করেন, তবেই আমি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো।”

ভোটারদের উদ্দেশ্যে তিনি আবেগঘন আহ্বান জানিয়ে বলেন, “প্রচারণার আজই শেষ দিন। শুধু মুখে বললেই হবে না, আপনারা প্রত্যেকে আজ থেকে ‘মোহাম্মদ আলী’ হয়ে যান। প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার জন্য ভোট চান। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এবং ১২ তারিখে হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে আমি কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যাবো।”

নির্বাচনী বিশাল উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান আবু হানিফ।

এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মাওলানা আতাউল হক, আল-আমীন ইকবাল, রফিক মেম্বার, মোক্তার মেম্বার, মোহাম্মদ আলীর নাতি মিকাঈল আলী,বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান, আবুল হোসেন, কাজী দেলোয়ার হোসেন, বক্তাবলীর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং আবু মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে হাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..