“জয় পরাজয় আল্লাহর হাতে,রোজার আগে ঘরে ঘরে গ্যাস পোঁছে দিব”- আবুল কাউছার আশা
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার বন্দর নাসিক
২০ নং ওয়ার্ডে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালাম’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২রা ফেব্রুয়ারী সোমবার দুপুরে ২০ নং ওয়ার্ড দড়ি সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো.গাজী হোসেন’র সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন’র সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নাসিক ২৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালামের পুত্র আলহাজ্ব আবুল কাউসার আশা।
প্রধান অতিথির বক্তব্যে আশা বলেন, এ উঠান বৈঠক দেখে আমার মনে হচ্ছে এ বৈঠক একটি জনসভায় পরিণত হয়েছে। এ থেকে আমি বিশ্বাস করি আমার বন্দরবাসী তথা ২০ নং ওয়ার্ড ও আশেপাশের এলাকার মানুষ আমাদের পরিবার এবং আমার বাবা এমপি প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালামকে আপনারা মনে প্রাণে ভালবাসেন। বন্দরের ত্রিবেণী ব্রিজের পর থেকে দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা। অচিরেই এই গ্যাসের সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ।
নির্বাচন বড় বিষয় নয় ”জয় পরাজয় আল্লাহর হাতে’’ তবে আশাকরি রোজার আগেই সকলের ঘরে গ্যাস পৌঁছে যাবে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ্ আহম্মেদ, নাসিক ২০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য গোলাম নবী মুরাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অটো, ভ্যান ও রিক্সা চালক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মনোয়ার হোসেন শোখন,বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী,মজিবুর রহমান,খোকন মৃধা,মো. নুরুল ইসলাম,ফারুক, মো. ফরহাদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নারায়নগঞ্জ মহানগর আহবায়ক জয়,রকিব,রকি সহ প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...