অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা
শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মো. কামরুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ সময় তারা কামরুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
দীর্ঘদিন ধরে সরকারি সেবায় নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন মো. কামরুল ইসলাম। জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। কর্মচারীদের অধিকার আদায় ও কল্যাণে তার ভূমিকা সহকর্মীদের কাছে প্রশংসিত।
সহকর্মীরা জানান, কামরুল ইসলাম একজন বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন কর্মকর্তা। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সহকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার অসুস্থতার খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা বলেন, ‘আমরা কামরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কামরুল ইসলাম বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।
অসুস্থ অবস্থায় কামরুল ইসলাম বলেন, “অসুস্থ হলেই বোঝা যায়, সুস্থতা মহান আল্লাহপাকের কত বড় অশেষ নেয়ামত। পৃথিবীর সব অসুস্থ মানুষকে আল্লাহপাক সুস্থতা দান করুন। আমিন।”
পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে তার দ্রুত পূর্ণ সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...