বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ

ঢাকা প্রতিনিধি:
ঢাকার ডেমরা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সানা উল্যাহকে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন ও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী এ সুপারিশ করেন।

প্রজ্ঞাপনে নবনিযুক্ত সভাপতিকে আগামী ছয় মাসের মধ্যে ডেমরা থানা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মো. সানা উল্যাহ বর্তমানে তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় থেকে তিনি শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে পরিচিত।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. সানা উল্যাহ বলেন, “তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব। একই সঙ্গে সংগঠনের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার সর্বাত্মক চেষ্টা করব। এ লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে পারি—এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..