বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ

বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান

বন্দর প্রতিনিধি: বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. এইচ. মুহসীন দেওয়ান। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সমিতির এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির (সরকারি নিবন্ধন নং-আর-১৬১) সভায় সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে এম. এইচ. মুহসীন দেওয়ানকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

দায়িত্ব গ্রহণের পর এম. এইচ. মুহসীন দেওয়ান বলেন, “সরকারি অনুমোদিত ও সাংবাদিকদের কল্যাণে নিয়োজিত একটি প্রতিষ্ঠিত সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পেয়ে আমি নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছি। আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শরিফ হোসেন চিশতি, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক লতিফ রানা, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দীপু, সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, মো. মেহেবুব মিয়া ও রাশেদুল হাসান অভি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..