শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ইমরান হোসেন ১০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান রানা পেয়েছেন ৬ ভোট।

নির্বাচনে ক্লাবের মোট ১৬ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু।

নির্বাচনে অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক শাহিন সাকি, অর্থ সম্পাদক আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমজাদ হোসেন।

এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন। সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও কামরুজ্জামান রানা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সোনারগাঁয়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য, অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..