নইমুদ্দিন খাঁনের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক:
ইমাম হোসাইন (রাঃ) সিটি মাঠ জামে মসজিদ কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জনাব সেলিম আবু আব্দুর রহমানের পিতা জনাব মো. নইমুদ্দিন খাঁন আর নেই। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম। এক শোকবার্তায় ফোরামের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন সম্মানিত ব্যক্তির মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি কামনা করেন।
শোক প্রকাশান্তে— নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম।
আপনার মন্তব্য প্রদান করুন...