সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা

কলাগাছিয়ার উন্নয়নে কালাম সাহেবের কোন বিকল্প নেই- দেলোয়ার প্রধান

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

কলাগাছিয়ার উন্নয়নে কালাম সাহেবের কোন বিকল্প নেই- দেলোয়ার প্রধান

বন্দর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহুর্তে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে কলাগাছিয়া ইউনিয়নবাসীকে তাগ লাগিয়ে রাতারাতি নির্বাচনের পট পরির্বতন করে দিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান। সোমবার (৯ ফেব্রুয়ারী).রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার
ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকায় এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন তিনি।

প্রধান অতিথি বক্তার বক্তব্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান বলেন, আমি আপনাদের ভোটে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছি। কলাগাছিয়া ইউনিয়ন প্রতিটি মা বোন ও ভাইয়েরা আমাকে ভালোবাসে বলেই আমাকে বার বার নির্বাচিত করেছেন। কালাম সাহেব ভালো মানুষ। সে তিন তিনবার বাড়ীগাড়ী বিক্রি করে নির্বাচন করেছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়ন কালাম সাহেবের কোন বিকল্প নেই। যারা আমাকে ভালোবাসেন তারা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা।

ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক জসিম উদ্দিন জসু সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা হাবিব মেম্বার, পাক্কা জুম্মা জামে মসজিদ কমিটির সভাপতি আলকাছ মাদবর, সমাজ সেবক গিয়াস উদ্দিন, সমাজ সেবক আমান, চর ঘারমোড়া পঞ্চায়েত কমিটির সদস্য রফিক দেওয়ানজী প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আলমাছ, আবুল বাদশা, মানিক মাষ্টার, আলামিন, আলতাফ, বাঘা শরিফ, নূর ইসলাম, সেলিম সরদার, সালাউদ্দিন মম্তান, সাহাদাত, আনোয়ার, হাজী জাকির হোসেন, সিপন, ফারুক, আসলাম, আলমগীর, আনোয়ার হোসেন, রফিক, চাঁন মিয়া, রতন, শ্যামল, শিপলু, জুয়েল, সুমনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।###

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..