বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আব্দুস সালাম আজাদ

নিউজ ডেস্ক / ১৩১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারে। স্বৈরাচার হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তারা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিল। স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে। এখন ভয় পাওয়ার সময় শেষ। মঙ্গলবার ভাণ্ডারিয়া পৌর অডিটরিয়াম মাঠে ভাণ্ডারিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরে পেতে বিএনপি আন্দোলন করছে, এই আন্দোলনে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের চেষ্টা করছি।

পৌর বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিতে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন, যুবনেতা আব্দুস সালাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..