বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম

দীর্ঘ ২যুগ পর ইমামকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

দীর্ঘ ২যুগ পর ইমামকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি
তেঁতুলিয়ায় ৪০ বছর ইমামতির পর আব্দুস সালামকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায় দিয়েছেন মুসল্লীরা।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে মোটরসাইকেল বহর দিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুরুন আলা নুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা কবির আকন্দ, মাওলানা শহীদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক বিপ্লব, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মসজিদ কমিটির পরিচালনা কমিটির সভাপতি তমিজ উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চাল ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা নিযাজিদ। এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও মুসল্লীবৃন্দ।

জানা যায়, ৭০ বছর বয়সী ইমাম আব্দুস সালাম
উপজেলার আজিজ নগর গ্রামের আফাস মুন্সির ছেলে। তিনি ১৯৮৬ সাল থেকে টানা ৪০ বছর ধরে
উত্তর) দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..