শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

ধলেশ্বরী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার – দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৮২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:১১ অপরাহ্ন

ধলেশ্বরী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর থানার ধলেশ্বরী নদীর ডিগ্রিরচর ফেরিঘাট এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১টায় নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ ডিগ্রিরচর ফেরিঘাট থেকে এ নবজাতকের লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নবজাতকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় এক পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ১ দিন।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এসএসআর ব্রিকস এর পশ্চিম পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ১ দিন।

আমরা লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বুধবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর ওই নবজাতকটিকে কেউ পানিতে ফেলে দেয়। তদন্ত করে সেটি বের করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..