বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি। যারা বসত-বাড়ি ও জমি-জমা পরিস্কার পরিচ্ছন্ন না রাখবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষ রোপন ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।
কর্মসূচি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় জেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ ও খাল খনন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সময়ন্বকারী তারিকুল ইসলাম সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারী দায়িত্ব গ্রহণ করার পর ঘোষণা দিয়েছিলেন আসন্ন ডেঙ্গু মৌসুমে ডেঙ্গুর প্রভাব বিস্তারের আগে তার প্রতিরোধের জন্য কার্যক্রম গ্রহণ করার জন্য। তারই অংশ হিসাবে আমরা প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছি। তিনি আরো নির্দেশনা দিয়েছিলেন ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি করার জন্য বড় রেলি করা, প্রচারণ করা ও লিফলেট বিতরণ করার।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনা বৃদ্ধির জন্য র্্যালি ও সচেতনা জন্য লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য হলো, আমরা যেন আসন্ন ডেঙ্গু মৌসুমের আগেই মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করতে পারি। যেসব জায়গায় ডেঙ্গু বিস্তারের সম্ভাবনা বেশি সেকল খুঁজে পরিষ্কার পরিচ্ছন্না করে জমে থাকা পানি প্রবাহ নিশ্চিত করে ডেঙ্গুনাশক কিটনাশক প্রয়োগ করে লাভা ধ্বংস করতে পারি।
তিনি আরো বলেন, দুটি আঙ্গিকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রভাব থেকে রক্ষা পাওয়া এবং পরিবেশ রক্ষা করতে সচেতনা তৈরি করা। তারই অংশ হিসাবে আমাদের বৃক্ষরোপন করা। এছাড়া ডেঙ্গু প্রতিরোধের জন্য ছোট ছোট টিম করে দিবো রাজউক ও সিটি করপোরেশ মিলে শহর অঞ্চল ও গ্রাম অঞ্চল মিলে সে সকল অঞ্চল গুলোতে টিম করে পরিদর্শন করা হবে । প্রথমে জনগণকে উৎসাহিত করা হবে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্না রাখার জন্য সচেতনতা করা হবে। পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...