মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ

নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নতুন দিনের নতুন প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘হ্যালো নারায়ণগঞ্জ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পাঠকের সামনে আত্মপ্রকাশ করে নারায়ণগঞ্জভিত্তিক এ নতুন গণমাধ্যমটি।

সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা, বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘হ্যালো নারায়ণগঞ্জ’ এর পথচলা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হ্যালো নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক আনোয়ার হাসান বলেন, “অনেক নিউজ পোর্টালের ভিড়ে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা নিয়েই আমরা পাঠকের ভালোবাসা ও আস্থা অর্জন করতে চাই। তাই কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান না করে সরাসরি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, পাঠকদের চাহিদা ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ, ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি ওয়েবসাইটে বেশ কিছু বিনামূল্যের ডিজিটাল সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা-ইউনিকোড কনভার্টার, ফটোকার্ড তৈরির সুবিধা এবং ছবি ও ভিডিও রিসাইজ করার টুল। প্রয়োজন অনুযায়ী যে কেউ এসব ডিজিটাল টুল বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

‘হ্যালো নারায়ণগঞ্জ’ কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি নারায়ণগঞ্জের স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনজীবন, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি পাঠকের সামনে তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

পথচলার শুরুতেই যারা শুভেচ্ছা, অভিনন্দন ও উৎসাহ জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সম্পাদক আনোয়ার হাসান। একই সঙ্গে পাঠকদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..