মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

নব- নির্বাচিত সভাপতি’র সাথে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

নব নির্বাচিত সভাপতি সাথে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের নব নির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম লিংকনের সাথে মতবিনিময় করেছে সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নূর আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি হামিদুল ইসলাম লিংকন।

মতবিনিময়কালে সভাপতি হামিদুল ইসলাম লিংকন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উন্নয়ন, সেবা বৃদ্ধির পরিকল্পনা, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় সদস্যদের মতামত গ্রহণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির সেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং সদস্যদের সন্তুষ্টি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ নাছির উদ্দীন,

সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইদুল মুরসালিন, জুনিয়র ইঞ্জিনিয়ার সামিয়া জাহান রক্তি, এনফোর্সমেন্ট কোর্ডিনেটর কামরুজ্জামান, বিলিং সুপারভাইজার সাহিদা আক্তারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..