শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ডাকাতি প্রস্তুতি মামলার ১ সাঁজাপ্রাপ্ত আসামী মামুন আলী গ্রেপ্তার -দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬০৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জের ডাকাতি প্রস্তুতি মামলার ১ সাঁজাপ্রাপ্ত আসামী মামুন আলী গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মামুন আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। ধৃত সাঁজাপ্রাপ্ত আসামী মামুন আলী বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে শনিবার ( ১ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার রুজুকৃত ৪৯(১)২২ নং মামলার সাঁজা ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে
গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বন্দর ফাঁড়ী সহকারি উপ পরিদর্শক মোঃ বিরাজসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার সাঁজাপ্রাপ্ত আসামী মামুন আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও এএসআই বিরাজ গত অক্টোবর মাসে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন সাঁজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টে আরো ১০ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..