শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতির প্রস্তুুতির মামলায় ২ জন আটক- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন গ্রেপ্তার।

বন্দর প্রতিনিধি : বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মিনহাজ (২৩) ও একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে ইয়াছিন (২৩)। ধৃতদের বুধবার (২২ অক্টোবর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৪০(৮)২৫ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার দেওয়ানবাগস্থ বন্দর স্ট্রিল মিলের গেইটের সামনে রাস্তার উপরে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত রোববার রাত দেড় টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুরের দেওয়ানবাগ এলাকায় অবস্থিত বন্দর স্টিল মিলে সামনে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে টহল পুলিশের তিনটি টিম ঘটনাস্থালে আসলে ওই সময় সংঘবদ্ধ ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। গ্রেপ্তারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে। তারা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বন্দরসহ দেশের বিভিন্নস্থানে ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল । ###

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..