শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ বন্দরে মেয়ে ও জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যু –

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

বন্দরে মেয়ে ও জামাতার কিল ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
————————

এস,এম,আব্দুল্লাহ –
নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও জামাতার মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন(৬৫)। মঙ্গলবার (২০ মে) দুপুরে বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়া(৪০)’কে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নাসিরউদ্দিন ওরফে দাদনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের সঙ্গে পরিবারের কর্তৃত্ব নিয়ে প্রথম সংসারের মেয়ে আনুরি বেগম ও জামাতা চঞ্চল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে জামাই শশুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মেয়ের জামাই এবং মেয়ের কিল ঘুষিতে দাদন অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যম’কে বলেন, পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর বৃদ্ধ দাদনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।###

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..