শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ বন্দরে আওয়ামী দোসর বিড়ি সুরুজ গংদের বিরুদ্ধে মার্কেট মালিকদের সংবাদ সম্মেলন- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

বন্দর আওয়ামী দোসর বিড়ি সুরুজ গংদের বিরুদ্ধে মার্কেট মালিকদের সংবাদ সম্মেলন।

বন্দর প্রতিনিধি: বন্দর মদনপুর একতা সমবায় সুপার মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০০০ ইং হইতে অদ্যাবধি পর্যন্ত মার্কেট পরিচালনা অব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন ভূক্তভোগী দোকান মালিকগন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় বন্দর থানার দেওয়ানবাগ এলাকায় হত্যা মামলার আসামী, ওসমান পরিবারের এমপি সেলিম ওসমানের আশির্বাদপুষ্ট ও অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপী এবং দুই ডজন মামলার আসামী ও ভূমি দস্যু বিড়ি সুরুজের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী দোকান মালিক হীরা লাল জানান, মদনপুর এলাকার বহু অপকর্মের হোতা বিড়ি সুরুজ ও তার সাঙ্গপাঙ্গরা সম্পর্ন অবৈধ ভাবে উল্লেখিত মার্কেটের ২৪টি দোকান ভাড়া জোর পূর্বক আদায় করে নিচ্ছে।
বঞ্চিত দোকান মালিকদের অভিযোগ, একতা সমবায় সুপার মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা হয় ১৯৯৭ সনে। পরবর্তীতে ১৬/১১/২০০০ ইং সনে রেজিস্ট্রেশন হয় যাহার রেজিঃ নং ৩৩৬। মার্কেট সদস্য সংখ্যা ১০১ জনে মিলে ১১৪ শতাংশ জমি কিনে মার্কেট নির্মাণ কাজ শুরু করে মার্কেট প্রতিষ্ঠিত করেন। শুরু হইতে সভাপতি ছিলেন সুরুজ মিয়া। কিছু দিন যাওয়ার পর সে তাহার স্বৈরাচারী মনোভাবে মার্কেট পরিচালনা করিতে থাকা অবস্থায় কোন সদস্যকে গুরুত্ব না দিয়ে একাধারে ২০২৪ইং পর্যন্ত সভাপতির চেয়ার দখল করে আছে। ইতিমধ্যে সুরুজ যখন দেখে সে আর সভাপতি থাকতে পারবে না এবং জেলা সমবায় অফিসার তাকে অবৈধ ঘোষণা করিলে উক্ত আদেশের বিরুদ্ধে সুরুজ মিয়া মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ৭৯০৫/২২ দায়ের করে। পরবর্তীতে ১৮/২/২০২৪ ইং উক্ত রীট খারিজ হইলে এর পূর্বেই ১৯/১/২৪ ইং সুরুজ মিয়া বিনা নির্বাচনে বেআইনীভাবে তার ছেলে নাসির উদ্দিন হিরাকে সভাপতি বানাইয়া তাহার কু-কর্ম বহাল রাখে। গত ২৫/১০/২৫ ইং তারিখে সুরুজ মিয়ার অনুগত দোসরা প্রতিবাদী বিএনপি নেতা হিরন মিয়াকে জড়াইয়া একটি ভূয়া সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়াছে তাহার সুরুজ মিয়ার নির্দেশে করা মামলার আসামী। তাহারা সুরুজ মিয়ার কথা মত তাহার ভয়ে মার্কেটের নিজ দোকানের ভাড়া না পাওয়া সত্ত্বেও ভাড়া পায় বলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয় যাহা সম্পূর্ণ মিথ্যা। তারা বর্তমানের মাসের ভাড়া পায় কিন্তু পূর্বের কয়েক বছরের ভাড়া পায় নাই। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলেেন দেওয়া বক্তব্য প্রকৃত সত্য বক্তব্য দেওয়া হয়। আমরা মার্কেটের বঞ্চিত ৮ জন মালিকগণ উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই ও প্রশাসনের নিকট ন্যায় বিচার প্রত্যাশা করি।###

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..