শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

নারায়ণগঞ্জ সদরে পশুর হাটের দরপত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সদরে পশুর হাটের দরপত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার কোরবানির পশু বিক্রির অস্থায়ী হাটের দরপত্র বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (২৮ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।

জানা যায়, বুধবার সকাল ১০টা থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৫টি অস্থায়ী পশুর হাটের দরপত্র বিক্রি শুরু হয়। সকাল সাড়ে ১১টার দিকে কয়লাঘাট হাটের দরপত্র কিনে বের হওয়ার সময় ফতুল্লা থানা বিএনপি নেতা লাভলুর উপর হামলা চালায় গোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল মেম্বারের অনুসারীরা। তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মেরে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

দুপুর ১২টার দিকে একই হাটের দরপত্র কিনে বের হওয়ার সময় জাকির নামের আরেক ব্যবসায়ীর উপরও হামলা চালায় একই গ্রুপ। এরপর বিকেল ৪টার দিকে, বৃষ্টির মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে আরও কয়েকজন আহত হন।

এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “কয়লাঘাট হাট নিয়ে একটি গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করেছিল। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..