রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ

নাসিকের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আজ ঘোষণা প্রায় ১ হাজার কোটি টাকার প্রস্তাব; পানি, ড্রেনেজ, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২১০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নাসিকের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আজ ঘোষণা

প্রায় ১ হাজার কোটি টাকার প্রস্তাব; পানি, ড্রেনেজ, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ (বৃহস্পতিবার)। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা আয়তনের প্রস্তাবিত বাজেট নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করবেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এটি হবে সিটি করপোরেশনের ১৫তম বাজেট এবং প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বাজেট।

নাসিক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা। সেই তুলনায় নতুন অর্থবছরের বাজেট প্রায় ৩০০ কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে, যা নগর উন্নয়ন ও নাগরিক সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। পাশাপাশি ১০০ কোটিরও বেশি টাকা উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে, যা আর্থিক ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বাজেটে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ সম্প্রসারণ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

নাসিকের নিজস্ব রাজস্ব আয়কে এবারের বাজেট বাস্তবায়নের প্রধান ভিত্তি হিসেবে ধরা হয়েছে। পাশাপাশি পানি সরবরাহ খাত থেকে অর্জিত আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেটের গুরুত্বপূর্ণ অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়ও এবারের বাজেট বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অপসারণের পর এটি নাসিকের প্রথম বড় বাজেট। বর্তমান সরকারের আমলে এই প্রথম একজন রাজনৈতিক প্রশাসকের নেতৃত্বে সিটি করপোরেশনের বাজেট উপস্থাপিত হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সময়ে দুজন সরকারি কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আদায় বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা এবং নাগরিক চাহিদাভিত্তিক নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের লক্ষ্য নিয়েই এবারের রেকর্ড পরিমাণ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাস্তবায়ন সফল হলে পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

নগর পরিকল্পনাবিদদের মতে, বাজেটের আকার বড় হওয়া যেমন ইতিবাচক, তেমনি এর কার্যকর ও স্বচ্ছ বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিকল্পিত উন্নয়ন এবং জবাবদিহিমূলক ব্যয় নিশ্চিত করা গেলে এই বাজেট নারায়ণগঞ্জকে একটি আধুনিক, বাসযোগ্য ও সেবামুখী নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..