শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

ফতুল্লায় স্কুল ব্যাগে মিলল ৮ কেজি গাঁজা, যুবক গ্রেফতার

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিনব কায়দায় স্কুল ব্যাগে করে পাচারের সময় ৮ কেজি গাঁজাসহ সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লা লঞ্চঘাট পল্টুন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহাগ কুমিল্লার মুরাদনগর এলাকার মোঃ বাবুলের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় মডেল থানা পুলিশ। এসময় সন্দেহভাজন সোহাগের হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..