শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন ভিত্তিক ডিলারদের লটারী অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ।

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭১৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলারদের লটারি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সকল সদস্য ও আবেদনকারীদের উপস্থিতিতে এ লটারি সম্পন্ন হয়।
এসময় লটারি ৩৬ জন অংশ গ্রহনকারীর মধ্যে ৩৪ জনকে বৈধ আবেদনকারী হিসেব গন্য করা হয়। পরে ৫ টি ইউনিয়নের মধ্যে ১১ জন লটারিতে জয়ী হন।

লটারির মাধ্যমে নির্বাচিত ডিলাররা হলেন—

ধামগড় ইউনিয়নের গোকুলদাশের বাগ এলাকার সোলেমান মোল্লার ছেলে জজ মিয়া মোল্লা।
ধামগড় ইউনিয়নের কামতাল এলাকার মৃত সাবেদ খন্দকারের ছেলে জাহিদ খন্দকার।
কলাগাছিয়া ইউনিয়নের মাদবপাশা এলাকার আশ্রাফুজ্জামানের ছেলে আনিছুজ্জামান রনি।
কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী সাবদী বাজার এলাকার আবুল কাশেমের ছেলে দিদার হোসেন।
কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা মদনগঞ্জ এলাকার নেয়ামত আলীর ছেলে আব্দুস সালাম।
বন্দর ইউনিয়নের পুরানবন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে সাজিকুল ইসলাম মোল্লা।
বন্দর ইউনিয়নের বাগবাড়ি এলাকার রমজানের ছেলে মো. শাওন।
মদনপুর ইউনিয়নের কেওডালা এলাকার আলী হোসেনের ছেলে শিহাব উদ্দিন।
মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকার রুহুল আমিনের ছেলে কামরুজ্জামান।
মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে আব্দুর রহিম।
মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে জসীম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার নুর-এ-কাউছার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মুশফিকুর রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..