শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

বন্দরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম লাঙ্গলবন্দে তীর্থ যাত্রীদের স্নানোৎসব পরিদর্শন – দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২১১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

বন্দরে “মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম লাঙ্গলবন্দে তীর্থযাত্রীদের স্নানোৎসব পরিদর্শন।”

বিশেষ প্রতিনিধিঃ-গত ৫ এপ্রিল (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দে অষ্টমীস্নান পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় ।মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ এ কে এম আওলাদ হোসেন ও পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব প্রত্যুষ কুমার মজুমদার

মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম সবাই আমরা এক, আমরা সবাই এখানে বাংলাদেশি। এখানে পুণ্য স্নানে এসে আপনারা স্নান করে পরবর্তীতে পুণ্যের সাথে জীবন যাপন করবেন।” অতঃপর তিনি পুণ্য স্নানের জন্য বিভিন্ন ঘাট পরিদর্শন করেন এবং লাঙ্গলবন্দ অষ্টমী স্নান ২০২৫ উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। এবারের পুণ্য স্নান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনার, ঢাকা; মোঃ সিদ্দিকুর রহমান অতিরিক্ত ডিআইজি(অপারেশনস্), ঢাকা রেঞ্জ, ঢাকা; জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ; সেনা ক্যাম্পের সিও লেঃ কর্নেল আরমিন রাব্বি মেজর আয়াজ কানিজ ফারজানা শান্তা , জেলা আনসার কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..