সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুয়েত প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সহ-সভাপতি ও দেশ টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদারের পিতা মরহুম মোহাম্মদ আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) কুয়েত সিটির ঐতিহ্যবাহী রাজবাড়ী হোটেলে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর উদ্যোগে এ দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন রানা, জাহাঙ্গীর খান পলাশ, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল ও জিসান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন ভাইয়া, সদস্য এইচ এম এরশাদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মরহুম মোহাম্মদ আবুল হোসেনের কর্মময় জীবন, মানবিক গুণাবলি ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, একজন সৎ, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি প্রবাসী সমাজও একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারিয়েছে।

বক্তারা আরও বলেন, প্রবাস জীবনে থেকেও মোহাম্মদ সেলিম হাওলাদার সবসময় পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। এই কঠিন সময়ে তারা তাঁর ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম মোহাম্মদ আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..