শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

রুপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক
মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আবু কাওছার মিঠু 
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এসএ সোহেল, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা রূপগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করলেও মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চুরি দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধ, গ্রাম্য আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং ডাকাতি ও ছিনতাই রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা দরকার। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ একসঙ্গে কাজ করলে রূপগঞ্জকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..