শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া মাহফিল – দেশজুড়ে সংবাদ সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তি চেয়ে সিপিজের সহযোগিতা কামনা বিএমএসএফের – দেশজুড়ে সংবাদ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭২০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সমর্থনে সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল নামে। গতকাল ৯ফেব্রুয়ারি সোমবার রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ভুলতা আল্লাহর দান আড়তের মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমদ টুটুল, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা হাজী সেলিম, আব্দুর রফিক, হাবিবুর রহমান বাবুল, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা কামাল হোসেন প্রমুখ।
পরে গণমিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাই-মাহনা গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..