শোকবার্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
দেশের দুঃসময়ে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। তার এই সাহসী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আমি মরহুমা দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
হাজী মুহসীন দেওয়ান
প্রতিষ্ঠাতা সভাপতি
নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম।
প্রতিষ্ঠাতা
বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম।
সম্পাদক ও প্রকাশক
দৈনিক দেশজুড়ে সংবাদ ডট কম
সহকারী সম্পাদক
দৈনিক রুদ্রবার্তা।
আপনার মন্তব্য প্রদান করুন...