রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর মডেল প্রেসক্লাবের শোক প্রকাশ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৬১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর মডেল প্রেসক্লাবের শোক প্রকাশ

​প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বন্দর মডেল প্রেসক্লাব।

​আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোক বার্তায় বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম। দেশের বহুদলীয় গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠা,দেশের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ অভিভাবক ও প্রবীণ রাজনীতিককে হারালো।”

​নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকবিহ্বল পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় প্রেস ক্লাবের সদস্যরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..