শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে  নারায়ণগঞ্জ বন্দরে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় “-এই প্রতিপাদ্যে বন্দরে জাতীয় সমবায় দিবস পালিত

বন্দর প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে  নারায়ণগঞ্জ বন্দরে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। 

দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান। 

 উপজেলা সমবায় অফিসার মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম,দারিদ্র্য বিমোচন অফিসার মতিউর রহমান, উপজেলা সাংবাদিক কল্যান সমিতির কোষাধ্যক্ষ নাসির উদ্দীন সহ  বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এস এম শাহীন সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সুন্দর সিএনজি ও অটো রিকশা  সমিতির সভাপতি সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ, বন্দর এক নং খেয়াঘাট মাঝি সমিতি সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ প্রমূখ।

এছাড়া  উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির দায়িত্বশীল নেতা, উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায়ীদের মধ্যে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..