শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

বন্দরে মদপানে যুবকের মৃত্যু, বন্ধুকে গণপিটুনি

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

বন্দরে মদপানে যুবকের মৃত্যু, বন্ধুকে গণপিটুনি

বন্দর প্রতিনিধি: বন্দরে মদপানে রাজিব (৩২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গনপিটুনির শিকার হয়েছে তার বন্ধু হাসান (২৫)। শুক্রবার (৯ মে) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

নিহত রাজিব ভাটগাঁও এলাকার নুরুল হক মেম্বারের ছেলে।

এরআগে বুধবার (৭ মে) রাতে বন্দর উপজেলার মালিবাগস্থ সাবেরবাগ এলাকার সোহেল মিয়ার বাড়িতে এ মদপানের ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল হক বাদী হয়ে শনিবার (১০ মে) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, উপজেলার মুছাপুর ইউপি মালিবাগ সাহেবের বাগ এলাকার চিহৃিত মাদক কারবারি সোহেলের বাড়িতে গত বুধবার রাতে নিহত রাজিব ও তার বন্ধু হাসান সহ ৩/৪ জন মিলে পাশ্ববর্তী বটতলা গ্রামের সাদিয়া(২৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে নিয়ে মদপান করছিলেন।

এসময় রাজিব অসুস্থ হয়ে পড়লে বন্ধু হাসান তার বাড়িতে পৌঁছে দেয়। পরবর্তীতে সাইনবোর্ড প্রো-একটিভ হাসপাতালে রাজিবকে ভর্তি করে তার পরিবারের লোকজন। তিন দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত শুক্রবার (৯ মে) বিকালে তার মৃত হয়।

মদপানে রাজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বন্ধু হাসানকে বাড়ি থেকে ধরে গনপিটুনি দেয় নিহতের স্বজনরা। গনপিটুনির শিকার হাসানের অবস্থা আশঙ্কাজনক। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় নিহতের পিতা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..