শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

বন্দরে দাঁত উপড়ে ফেলে ছিনতাইয়ের ঘটনায় মেহেদী গ্রেপ্তার

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

বন্দরে দাঁত উপড়ে ফেলে ছিনতাইয়ের ঘটনায় মেহেদী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে এক ব্যবসায়ীর দাঁত উপড়ে ফেলে নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলায় মেহেদী (২৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মেহেদী বন্দর থানার নবীগঞ্জ এলাকার আমির হোসেন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বুধবার (১৪ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ মে) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে গত ২১ এপ্রিল নবীগঞ্জ পরিক্তাক্ত ফার্মেসী সংলগ্ন জাতীয় পার্টির বন্ধ অফিসের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনার ১২ দিন পর শনিবার (৩ মে) রাতে ভুক্তভোগী দীল মোহাম্মদ (৪৫) বাদী হয়ে ৬ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্ত আসামিরা হলো সিমান্ত (২৮), মেহেদি (২৯), হিমেল (২৬),আলিফ (৩০), তসিফ (২৭), মিরান (২৭)।তারা সকলেই নবীগঞ্জ (ইসলাম বাগ) এলাকার বাসিন্দা, সংঘবদ্ধ ছিনতাইকারী। এদের বিরুদ্ধে বন্দর থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

মামলা সূত্রে জানাগেছে, নাসিক ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকার মৃত আলী হোসেনের ছেলে দীল মোহাম্মদ পেশায় হোসিয়ারী ব্যবসায়ী। তিনি সাইনবোর্ড এলাকা থেকে গত ২১ এপ্রিল রাতে ব্যবসার নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে নবীগঞ্জ ঘাট পার হয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় নবীগঞ্জ পরিক্তাক্ত ফার্মেসী সংলগ্ন জাতীয় পার্টির বন্ধ অফিসের সামনে পৌঁছালে স্থানীয় একটি ছিনতাইকারী চক্র পথ গতিরোধ করে জোরপূর্বক টাকা, মোবাইল নিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ভিকটিম তাদের বাধা প্রদান করায় উল্লেখিত বিবাদীগন বাদীর মুখের উপরের পার্টির সামনের দুই টি দাঁত উপড়ে ফেলে মারাত্বক রক্তাক্ত জখম করে। এসময় প্যান্টের বাম পকেটে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, প্যান্টের ডান পকেটে থাকা খুচরা টাকা ও একটি বাটন সিম্ফনি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পরে ওই ব্যবসায়ীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..