শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হব- বন্দরে সাংবাদিকদের কলম বিরতি পালনে বক্তরা-

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৩২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

বন্দরে সাংবাদিকদের কলম বিরতি পালনে বক্তৃতা..

অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে

বিশেষ প্রতিনিধি..

দেশব্যাপী কর্মসূচীর ন্যায় নারায়ণগঞ্জ বন্দরের সাংবাদিকদের কলম বিরতি পালন অনুষ্ঠিত হয়েছে।

২০ মে মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পযন্ত নারায়ণগঞ্জ বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কতৃক ঘোষিত এ কলম বিরতি পালন করা হয়। সাংবাদিকদের সুরুক্ষা আইন,তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কলম বিরতি ন্যায় নারায়ণগঞ্জ বন্দরের টিভি, জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। । ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর বন্দর কমিটির সাবেক সভাপতি ও বন্দর মডেল প্রেসক্লাব, বন্দর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি এস এম শাহীনের সভাপতিত্বে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বন্দর কমিটির সাবেক সাধারন সম্পাদক ও বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল পরিচালনায় কলম বিরতি কর্মসূচিতে বক্তরা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সকলে ঐক্যবদ্ধ হতে হবে । সাংবাদিকরা এদেমের নাগরিক। সত্যের পথে আমাদের কলম চলবে। হামলা, মামলা,ভয় দেধিয়ে কলম বন্ধ করা যাবে না। বিগত সরকারের আমলে পুলিশ অপরাধীদের সাথে আতাত করে সাংবাদিকদের কলম থামাতে তাদের পরিবারসহ যে ভাবে মামলা ও হয়রানী করেছে, বর্তমানেও তা করছে। সাংবাদিকদের মাদক ও অস্ত্র দিয়ে ফাসানো হচ্ছে। যারা সাংবাদিক হয়ে সাংবাদিকদের পাশে থাকে না, তারা রাক্ষসে। প্রশাসনের উদ্দেশ্য করে বলেন আমাদের সাংবাদিক উপর যারা হামলা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন এবং কারো নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, মনে রাখবে সাংবাদিকদের কলম কারো কাছে মাথা নাত করে না,এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে আপনারা ব্যবস্থা নিবেন কোন সাংবাদিকে হয়রানি করবেন না। কলম বিরতি কর্মসূচি উপস্থিত ছিলেন, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, মান্নান খান বাদল, নন্দিত টেলিভিশন এর বন্দর উপজেলা প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া,উদজীবিত প্রতিকার বন্দর প্রতিনিধি শামীম, প্রতিদিন নারায়ণগঞ্জ পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি মোঃআবু সুফিয়ান, সাংবাদিক নাজমুল,

তাইজুল ইসলাম,শাহরিয়া প্রধান ইমন, মমতাজ,সাংবাদিক মিলন, জিহাদ, সাংবাদিক প্রান্ত, আকরাম,ভোরের লিখা মনির,আহম্মদ,কামরুল ইসলাম রিমন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..