শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

নারায়নগঞ্জ রুপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবক খুন – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবক খুন

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ থেকে-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০)নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ জুলাই মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহত সানাউল্লাহ জাঙ্গীর গ্রামের মোকারম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী মুকুল হোসেনের সঙ্গে সানাউল্লাহদের জমিসংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতা ছিলো। এরইমধ্যে মুকুল হোসেনের স্ত্রী শাহিমা আক্তারের সাথে নিহত সানাউলল্লাহর পরকীয়ার সম্পর্ক হয়। এই বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসে। একটা সময় পারিবারিক চাপে শাহিমা আক্তার এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসে।

একপর্যায়ে এ বিষয়ে রূপগঞ্জ থানায় সানাউল্লাহর নামে শাহিমা আক্তার অভিযোগ করে। গত জানুয়ারি মাসে এই বিষয় নিয়ে থানায় আয়োজিত সালিসে মিমাংসা করে দেয়া হয়। কিন্তু সানাউল্লাহ মাদকাসক্ত এবং বেপরোয়া হওয়ায় শাহিমা আক্তারকে প্রায়ই উক্ত্যাক্ত করে আসছিলো। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাহকে ছুরিকাঘাত করে মুকুল হোসেন। পরে সানাউল্লাহকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নিহত সানাউল্লাহর ভাই রাসেল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি মোহম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সানাউলল্লাহর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..