শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ বন্দরে নিজ হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গনপিটুনিতে আহত ২

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৮৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

বন্দরে নিজের হাতে বোমা বিস্ফোরণে
ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

বন্দর প্রতিনিধি: বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর ধাওয়া খেয়ে নিজের ছোঁড়া হাত বোমা বিস্ফোরণে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এছাড়াও এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের আরো দুই সদস্য আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম চাঁন মিয়া। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৬ আগস্ট) ভোরে মেঘনা নদীর নৌপথে স্পিডবোট ও ট্রলারে একদল ডাকাত এসে উপজেলার কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় ডাকাত দলের এক সদস্য বোমা ছুঁড়লে সেটি বিস্ফোরণে তার একটি হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে ঝাঁপিয়ে পড়লে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুইজন আহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..