শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ রুপগঞ্জ পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯ টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান – দেশ জুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১০২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ
পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান

মোঃ আবু কাওছার মিঠু 
(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৪নম্বর সেক্টর এলাকায় অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে শিমুলিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ৯টি বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান করেছে। গতকাল ১৮আগস্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুগদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে প্রভাবশালী একটি মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা করে আসছিলো। তাতে পূর্বাচলের অভ্যন্তরিণ সড়কে খানাখন্দ, পানি নিষ্কাশনের ড্রেন ভরাট ও স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। সে কারনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..