শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

রুপগঞ্জে তিতাস গ্যাস এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় কর্মকর্তা কর্মচারীর উপর হামলা। মালামাল লুট

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

রূপগঞ্জে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ॥ মালামাল লুট

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)থেকে-
মোঃ আবু কাউছার মিঠু

তিতাস গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় গতকাল ২১আগষ্ট বৃহস্পতিবার তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মসারীরা হামলার শিকার হয়েছেন। রূপসী তিতাস গ্যাস অফিসের উপ-সহকারী প্রকৌশলী দ্বীন ইসলাম ও তার সহযোগী কর্মচারীদের উপর অতর্কিত এ হামলা করা হয়েছে। হামলাকারীরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মালামাল লুট করে নিয়ে যায় ।

প্রকৌশলী দ্বীন ইসলাম বলেন, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়মিত অভিযান পরিচালনা করার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সোনাবো এলাকার জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লার বাড়ির আবাসিক অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় হাবিবুল্লাহ ও তার সহযোগী গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে রাসেল মিয়াসহ অজ্ঞাত ২০/২৫ সদস্যের একদল যুবক তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।

পরে তাদের বাঁচাতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন দলের অন্য সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তিতাস গ্যাস কর্মকর্তা দ্বীন ইসলামের পরিচয়পত্র, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, লোহার পাইপ ও রাইজারের মালামাল লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন করলে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় প্রকৌশলী দ্বীন ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..