শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডঃ হুমায়ুন – আনোয়ার প্যানেলের বিশাল বিজয় , দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

না:গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে হুমায়ুন-আনোয়ার প্যানেলের বিশাল বিজয়

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫- ২০২৬)ইং বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল এর ১৭ টি পদের মধ্যে ১৬টি পদেই বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। আর একটি মাত্র সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেলের এড.আফরোজা জাহান বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার প্রায় ১১.৫০ মিনিটের দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আঃ বারী ভুইয়া। নির্বাচনে মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫৩ জন। অনুপস্থিত ছিলেন ১২০ জন ভোটার।

নির্বাচনে বিজয়ী হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ। সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান ও এড. আফরোজা জাহান।

এদিকে সকাল থেকে তিনটি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতের আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ প্রদান করেছেন । দিনভর নেতাকর্মীদের পদচারণায় ও শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া।

উল্লেখ্য যে এবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) সালের নির্বাচনে ১৭টি পদে লড়ছেন ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..