শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে-

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল নির্ধারণ করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলর্ণায়তনে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার(গ)মেহেদী, রূপগঞ্জ উপজেলা পূর্বাচল উপশহরের রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান,সেনাবাহিনী অফিসার ক্যাপ্টেন মোঃ আবরার হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা,উপজেলার দুর্যোগ ও ক্রাণ অফিসার আইমিন সুলতানা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক সহ পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি সকলেই সবাই উপস্থিত ছিলেন।

রূপগঞ্জের সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। মণ্ডপগুলোতে প্রবেশ ও প্রস্থানে আলাদা ব্যবস্থা থাকবে। মণ্ডপের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির ওপর নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছ। পূজার সময় মণ্ডপগুলোর আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। অপ্রীতিকর যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বড় মণ্ডপগুলোর কাছাকাছি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে।
পূজার দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মণ্ডপের আশেপাশে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

তারিখঃ১৮.০৯.২০২৫ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
মোবাইলঃ-০১৬২৫৮৮২৮৭০

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..