শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

নারায়নগঞ্জ বন্দরে ইয়াবা ও গাঁজাসহ জিয়া ও পপি গ্রেপ্তার – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ জিয়া ও পপি গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ জিয়া ও পপি নামের দুই মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার বালুরচর এলাকার আহম্মদ আলী ছেলে জিয়াউল (৪২) ও তার স্ত্রী পপি বেগম (৩৮)। আটককৃতদের নিকট হইতে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৯)২৫।

ধৃতদের সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বালুরচরস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি দম্পতি দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকা সহ ছোনখোলা,সাবদী, সেলসারদী,মুখমুলদী এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ক্রেতা সেঁজে উল্লেখিত দম্পতিকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..