শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

রূপগঞ্জে ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জে ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)থেকে-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গুরুতর আহত ছাত্রদল নেতা মো. দোলন ভূঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল দোলনের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের বাড়িতে যান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে দোলনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দোলনের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় দোলন ভূঁইয়া মারাত্মকভাবে আহত হন। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহযোগী ও ভূমিদস্যু কাওসারের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা দোলন ভুইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..