শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

নারায়ণগঞ্জ বন্দরে বিএনপি নেতা তাওলাদকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে জাপা দোসররা- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বন্দরে বিএনপি নেতা তাওলাদকে প্রকাশ্যে কুপিয়ে জখম জাপা দোসররা।

বন্দর প্রতিনিধি: বন্দরে বিএনপি নেতা তাওলাদ মাহমুদ(৬০)কে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে জাতীয় পার্টির নেতা মনোয়ার ও তার বাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাজারে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। জাতীয় পার্টির নেতা মনোয়ার ও লাভলীর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন তাওলাদ মাহমুদ। সভা শেষে লাঙ্গলবন্দ বাজারে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে তাওলাদ মাহমুদের অভিযোগ। তাওলাদ মাহমুদ বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে তিনি দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবন্দ বাজার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বিএনপি নেতা তাওলাদ মাহমুদ। এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন, মনোয়ার হোসেনের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র দিয়ে তাওলাদ মাহমুদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায় ইকবাল হোসেন (৪৫), মনোয়ার মেম্বার (৩৮), লাভলী মেম্বার (৩৫), আমান উল্লাহ (৪৫), বাহা উদ্দিন (৪৩), লাকি (৩২) নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, বিএনপি নেতা তাওলাদ মাহমুদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।###

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..