শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়নগঞ্জ রুপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য ইস্রাফিল হোসেন(২৫) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাটাবো পারটেক্স সুগার মিলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইস্রাফিল হোসেন উপজেলার হাটাবো গ্রামের মফিজুল মিয়ার ছেলে। মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতি করতে যাওয়ার পথে সে পুলিশের কাছে ধরা পড়ে স্বীকার করেছে ।

রূপগঞ্জ থানা এসআই নাজিম উদ্দিন জানান, সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও রূপগঞ্জ থানায় ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ইস্রাফিল হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..