শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

বন্দরে শৈত্যপ্রবাহে মানবিকতার উষ্ণ হাত হতদরিদ্রদের পাশে সমাজকর্মী শান্তনা আক্তার শান্তা

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শৈত্যপ্রবাহে মানবিকতার উষ্ণ হাত
হতদরিদ্রদের পাশে সমাজকর্মী শান্তনা আক্তার শান্তা
===================================
মোঃ ফিরোজ খান: চলমান তীব্র শৈত্যপ্রবাহে যখন কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ, ঠিক তখনই মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে অসহায় নারী-পুরুষদের পাশে দাঁড়ালেন সমাজকর্মী শান্তনা আক্তার শান্তা। শীতবস্ত্রহীন মানুষের কষ্ট লাঘবে তিনি নিজ উদ্যোগে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আয়োজিত এ কার্যক্রমে দেখা যায়, দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত নারীদের পাশে থাকা এক পরিচিত মুখ শান্তা। স্থানীয়রা জানান, তিনি শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নন; বছরের পর বছর ধরে এলাকার দরিদ্র ও অসহায় নারী সমাজের দুঃখ-কষ্টে পাশে দাঁড়িয়ে তাঁদের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজকর্মী শান্তার পিতা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির শিল্পী মিতু মোরশেদ, প্রবীণ সাংবাদিক ফিরোজ খান ও চীফ রিপোর্টার পলাশ মাহবুব। এ ছাড়া মহল্লাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরাও এ মানবিক উদ্যোগে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন ও মানবিক মানুষদের এভাবে এগিয়ে আসাই পারে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে। তাঁরা সমাজকর্মী শান্তনার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শান্তনা আক্তার শান্তা বলেন, “এই শীতে কেউ যেন কষ্টে না থাকে—এই ছোট্ট চেষ্টাটুকুই আমার। মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ, এটাই আমার শান্তি।”
শৈত্যপ্রবাহের কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..