শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

তাহেরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩২৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

তাহিরপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারী সোমবার রাতে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্টুরেন্টে জেলা বিএনপি আয়োজিত কার্যকরী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তাহিরপুর উপজেলাসহ একই সাথে জেলার ১৬ ইউনিটের কমিটি গঠন করা হয়।

বাদল মিয়াকে আহ্বায়ক ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জুনাব আলীকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভা শেষে তাহিরপুর উপজেলাসহ জেলার ১৬ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য আব্দুল হক এর স্বাক্ষরিত তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আরো যাদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তাঁরা হলেন মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন ও আবুল হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এই নব আহবায়ক কমিটি গঠন বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..