শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন,বিশ্বাসের মর্যাদা বিন্দু পরিমান ক্ষুন্ন হবে না, ইনশাআল্লাহ- মাকসুদ হোসেন

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি-
বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেছেন, মুসাপুর ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর সেবা করেছি। এরপর জনগণ আমাকে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে উপজেলা পরিষদ বাতিল হওয়ায় জনগণকে সেবা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। সামনে সংসদ নির্বাচন। আপনাদের অভিপ্রায় বাস্তবায়নের লক্ষ্যে আমি ওই নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করছি। আমার উপরে আপনারা আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমি এলাকার উন্নয়নের জন্য সারাক্ষণ কাজ করব। এর আগে আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েও তারা এলাকার উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেনি। তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবায়ন কতটুকু করেছেন তা আপনারাই ভাল জানেন। বৃহস্পতিবার বিকেলে বন্দরের দেউলী চৌরাপাড়া দারুল হক্ব ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন এ কথা বলেন। আবদুল বাসেদ চান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা আবু জাফর, মনির হোসেন, কারী মোঃ আলতাফ হেসেন, আবদুল হালিম, হাজী মোঃ রিপন, বিল্লাল হোসেন বেপারি, লিয়াকত আলী সাউদ, , মোঃ সুমন বেপারি প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..