বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ

নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২১০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান প্রধান অতিথি বিল্লাল হোসেন রবিনের

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে সৃজনশীল চিন্তাশক্তি ও মননশীলতা বৃদ্ধির লক্ষ্যে দাবা খেলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক মানবজমীন ও এনটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকালে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির ক্রীড়াকক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিল্লাল হোসেন রবিন বলেন, “বর্তমানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অতিরিক্ত মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। নব্বইয়ের দশকে আমরা ছাত্র অবস্থায় শিরদাঁড়া সোজা করে কম্পিউটার শিখতাম, আর এখন অনেক শিশু-কিশোর মাথা নিচু করে মোবাইল ব্যবহার করছে। এ আসক্তি থেকে আমাদের সন্তানদের বের করে আনতে হবে। এজন্য তাদের দাবা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “দাবা মানুষের ধৈর্য, মনোযোগ ও চিন্তাশক্তি বৃদ্ধি করে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও দাবা খেলার অভিজ্ঞতা সহায়ক ভূমিকা রাখে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের দাবা খেলায় উৎসাহিত করা।”

নাহার চেস একাডেমির প্রশংসা করে তিনি বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত না হলে বুঝতেই পারতাম না নারায়ণগঞ্জে শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে নাহার চেস একাডেমি দীর্ঘদিন ধরে কত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। জাতীয় দাবা বিচারক ও প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমি এবং নাহার চেস একাডেমি বাংলাদেশের দাবাঙ্গনে নতুন নতুন প্রতিভাবান দাবাড়ু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করছে। এ জন্য নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও দাবানুরাগী আবু রায়হান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান এবং চিকিৎসক ডা. ফারহান রায়হান খেয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমি।

আলোচনা পর্ব শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে নাহার চেস একাডেমি আয়োজিত বিগত চারটি দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল— স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র গ্রুপ।

নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে দাবাড়ুরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন— বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নুসরাত হাসান নাবা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফারহান হাসিন ও সমাদ্রীত সাম্য, হেরিটেজ স্কুলের ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ ও রুদ্রনীল সাহা, নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের শৌণক সাহা ও শরণ্যা সাহা।

এছাড়া দাবায় অসাধারণ প্রতিভার জন্য সেরা ক্ষুদে দাবাড়ুর সম্মাননা পেয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রূপান্তর সৌর। নাহার চেস একাডেমির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় একাডেমির প্রথম দাবা শিক্ষার্থী ডা. ফারহানা রায়হান খেয়াকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশ, মনোযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাহার চেস একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো নারায়ণগঞ্জে দাবা চর্চার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..