শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ নাসিকের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আজ ঘোষণা প্রায় ১ হাজার কোটি টাকার প্রস্তাব; পানি, ড্রেনেজ, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব মুসাপুর ইউনিয়নে ১ হাজার ৮০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ- দেশজুড়ে সংবাদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে: জেলা প্রশাসক মো. রায়হান কবির নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ

দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় কিছু দলবাজ ও তেলবাজ সাংবাদিক গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সাংবাদিকতার পেশাগত মর্যাদাকে কলুষিত করেছে। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে রাজনৈতিক স্বার্থে কাজ করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে জনগণ সত্য-মিথ্যা বিচারের ক্ষমতা রাখে, তাই আজ তারা জাতির কাছে চিহ্নিত।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। দেশের মানুষ সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। সংবাদপত্র ও গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে হলে সাংবাদিকদের দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশে অটল থাকতে হবে। আমি বিশ্বাস করি, বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করে আসছেন।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বন্দর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দিপংক ঘোষ, বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও বন্দর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে অতিথিরা বন্দর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের ঐক্য, পেশাগত নৈতিকতা ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..