রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বন্দরে ডালিম হত্যা: ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার
হত্যায় ব্যবহৃত সুইস গিয়ার উদ্ধার, মাদক বিরোধকে ঘিরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলোচিত আমির হোসেন ডালিম (৩৬) হত্যা মামলার প্রধান আসামি হাবিব (২৪)কে ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিহত ডালিমের বড় ভাই রমজান হোসেন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরের ১ নম্বর খেয়াঘাট এলাকার একটি ডকইয়ার্ড থেকে মামলার প্রধান আসামি হাবিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবের দেওয়া তথ্য ও দেখানো মতে কলাগাছিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ারটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হাবিব বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার বছির আহাম্মদ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ডালিমের সঙ্গে হাবিবের পূর্বপরিচয় ছিল। মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার রাতে হাবিব ও তার সহযোগী অজ্ঞাত এক ব্যক্তি ডালিমকে ধাওয়া করেন। পরে ঘারমোড়া থেকে কলাগাছিয়া বাজারগামী সড়কের পাশে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ডালিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমির হোসেন ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকার মৃত জসিম উদ্দিন মিয়ার ছেলে।

এ ঘটনায় বন্দর থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় হাবিবকে প্রধান আসামি করে আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বন্দর থানার পুলিশ কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পুলিশের দ্রুত অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..