এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS
নিজস্ব প্রতিবেদক:
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা বিভাগীয় কমিটি। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির। প্রধান আলোচক ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মো. আমির হোসেন।
এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনা হেনা সুইটি, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সাবেক মহিলা চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মো. বাবুল দেওয়ান, সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার মাহতাব হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আফছার আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. সেলিম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সমাজকর্মী মুনমুন আসকারী, সাংবাদিক নেতা আব্দুল লতিফ রানা, অ্যাডভোকেট সেন্টু, উম্মে হাবিবা বিথীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে সরকার হুমায়ুন কবির বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। যারা আজ জিপিএ-৫ অর্জন করে সংবর্ধনা নিতে এসেছে, তাদের উদ্দেশে বলতে চাই—তোমরা শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। এমনভাবে মানুষ হতে হবে, যাতে তোমাদের বাবা-মা তোমাদের নিয়ে সমাজে গর্ব করে বলতে পারেন—‘আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে।’”
তিনি আরও বলেন, “আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। ভবিষ্যতে তোমরাই দেশের নেতৃত্ব দেবে এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশকে এগিয়ে নিতে শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।”
সরকার হুমায়ুন কবির বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে সমাজের বিভিন্ন সংগঠনকে আরও বেশি ভূমিকা রাখতে হবে।
তিনি HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগের প্রশংসা করে বলেন, “এত সুন্দর একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা সংগঠনের প্রত্যেক সদস্যের জন্য দোয়া করি, তারা যেন ভবিষ্যতেও এ ধরনের সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও সমাজের মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে।”
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আয়োজক সংগঠনের সফলতা কামনা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...