শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ বন্দরে ওসি জামাল উদ্দিনের কৌশলে অপরাধীদের তৎপরতায় লাগাম বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা- দেশজুড়ে সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরের বিএনপির নেতৃবৃন্দ

সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ড. মো. নূর আলমকে আহ্বায়ক ও মো. মশিউর রহমানকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. মশিউর রহমানের সঞ্চালনায় এবং ড. মো. নূর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার কার্যনির্বাহী সদস্য মো. আশরাফ আমির উল্লাহ, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাংবাদিক শোভন কমল, ফ্রান্সপ্রবাসী সাহেদ আলী, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, প্রভাষক মানিক চন্দ্র, সহকারী শিক্ষক স্বপন কুমার, দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়া, হোসাইন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা সোনারগাঁয়ের পরিবেশ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, জলাশয় ও কৃষিজমি সংরক্ষণসহ স্থানীয় পরিবেশগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস সোনারগাঁ উপজেলা শাখার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে ড. মো. নূর আলমকে আহ্বায়ক, মিজানুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. মশিউর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মনিরুজ্জামান, সাইফুর রহমান, নাজির হোসেন, হিরন, এরশাদ হুসাইন, সানাউল্লাহ মিয়া, বিপ্লব বর্মন, সজীব হোসেন, নিলুফা ইয়াসমিন, ডালিম মিয়া, শহিদুল ইসলাম ও ফারজানা আক্তার শান্তি।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোনারগাঁয়ের পরিবেশ সংরক্ষণ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাপার কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..